দক্ষিনদিনাজপুর

কৃষি জমিতে মাটি ফেলে অন্যায় ভাবে চলছে রাস্তার কাজ, ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তা পাশে থাকা কৃষি জমির

কৃষি জমিতে মাটি ফেলে অন্যায় ভাবে চলছে রাস্তার কাজ। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। কাজে বরাত পাওয়া ঠিকাদার জোর পূর্বক এমন করছে বলে অভিযোগ তুললেন কৃষকরা। ক্ষতিগ্রস্থ বোরো ধান চাষিরা দারস্থ জেলা শাসকের। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।  

        জানা গেছে, বালুরঘাট ব্লকের অন্তর্গত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি পাকা রাস্তা তৈরি নিয়েই সমস্যা দেখা দিয়েছে। সেখানকার খরাল থেকে নকশা যাওয়ার রাস্তার কিছু অংশ কাচা। ওই রাস্তার প্রায় ৩ কিলোমিটার পাকা করার কাজ শুরু হয়েছে মাস কয়েক আগে। প্রথমে মাটি ফেলে রাস্তাটি উঁচু করার পর চলবে অনান্য কাজ। অভিযোগ, কাজের জন্য মাটি অনত্র থেকে এনে রাস্তা ও পাশে থাকা চাষের জমিতে ফেলা হচ্ছে। ফলে জমিতে লাগানো বোরো ধান গাছ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ। এতেই ক্ষোভ এলাকার মানুষদের। বিষয়টি নিয়ে প্রশাসনকে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ জমির কৃষকরা। ধান উঠার পর জমির গর্তে মাটি ফেলানোর দাবী তাদের। 

        এবিষয়ে স্থানীয় কৃষক প্রদিপ কুমার রায় জানান, রাস্তা পাশে থাকা তাদের চাষের জমিতে ফেলা হচ্ছে রাস্তা তৈরির মাটি। ফলে জমিতে লাগানো বোরো ধান গাছের ক্ষতি হচ্ছে। তারা নিজেদের চাষাবাদের ক্ষতি করে রাস্তা তৈরি করতে দেবেন না।